1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিয়ম ভেঙে বিপাকে ছাত্রী, দেবীগঞ্জে পরীক্ষা থেকে বহিষ্কার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নিয়ম ভেঙে বিপাকে ছাত্রী, দেবীগঞ্জে পরীক্ষা থেকে বহিষ্কার।

মো:সালাউদ্দীন - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

মো:সালাউদ্দীন – দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয় দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শরমিলি (রোল: ৫০৬৩৮৪, রেজি: ২৩১৭৭৬২৩৩৩)। পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর বোর্ডের ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় অভিযুক্ত ওই শিক্ষার্থী অন্য এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করে-এমন অভিযোগ ওঠে। পরে ভিজিলেন্স টিমের নির্দেশে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব জি. এম রুহুল আমীন বলেন, চলমান এসএসসি-২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park