
মেহেদী হাসান, পিরোজপুর প্রতিনিধি :
নাজিরপুরের রাজলক্ষী কলেজ মাঠে ৪ দলীয় ফুটবল টূর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১২ জুলাই ) বিকালে নাজিরপুর রাজলক্ষী কলেজ মাঠে বাকসী ফুটবল একাদশ কে ৫-৬ গোলে পরাজিত করে খেজুরতলা ফুটবল ক্লাব চ্যাম্পিয়ান হয়। খেলার আয়োজন করেন গাদেরহাট রয়েল ক্লাব।খেলা শেষে বিজয়ীদের মধ্যে ফুটবল ও পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল।রানার্স-আপ দল অধিনায়ক
মোঃ সাইফুল মিনার হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জহির ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সোহেল শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃরাজু সরদার ,ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআসাদুজ্জামন আসাদ, রাজলক্ষী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ , বিএনপি নেতা আবু সাঈদ মিনা,বাবুল সহ প্রমুখ।