মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা:
সব বাধা সব ভয় মাড়িয়ে,বারবার করবে সংগ্রাম।
হেরার আলো আনতে ধরায়,ছুটবে ছুটবে নব উদ্যম।
এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার শাখা "নব উদ্যম শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা" আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
২৮ শে জানুয়ারি (মঙ্গলবার) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে মোঃ মাসুদ রানা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে জুবায়ের আহমেদ এর উপর দায়িত্ব অর্পিত হয়েছে।
এর আগে ২০ শে জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৫:৪০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট আপ কার্যক্রম এবং মনোনয়ন সম্পন্ন করেন ,কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার নির্বাহী পরিচালক হা. শারাফাত হোসেন লিটিল।
শিল্পীগোষ্ঠীর পরিচালক হিসেবে হা. মোস্তাকিম বিল্লাহ এবং সহকারী পরিচালক হিসেবে হা. আব্দুল জব্বার মনোনীত হয়।