1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নব্বই পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নব্বই পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- এবার বাংলার লোক সঙ্গীতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাউল সম্রাট শ্রী পূর্ণ চন্দ্র দাস। বীরভূমের ছোট্ট পরিবার থেকে উঠে এসে স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন বাউল সম্রাট হিসাবে স্বীকৃতি।
২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার। দেশ-বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন।

৯২ বছর বয়সে আজও ভারতীয় লোক সঙ্গীত বাউল গানের সেই মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে চলেছেন। এই মহান সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা জানালো হল আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার(ROWA) পক্ষ থেকে। কলকাতার আয়কর ভবনে ‘লোক তরঙ’এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, প্রিন্সিপাল চিফ কমিশনার, ওয়েস্ট বেঙ্গল সিকিম নীরজ কুমার, রোয়ার সদস্য নিবেদিতা বিশ্বাস , দপ্তরের কর্মচারীবৃন্দ সহ বহু বিশিষ্ট মানুষজন।
তিনি বলেন, তিনি বাউলের তত্ত্ব কথা তুলে ধরেন। পরে ‘মেনকা মাথায় দিল ঘোমটা’,’গোলেমালে গোলে মালে’ সহ তার নানা জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন দর্শকদের।অর্চনা কুমার বলেন, লোক সঙ্গীত শুধুমাত্র মনোরঞ্জনের জন্যে নয়, যা আমাদের অতিত ও বর্তমানের সেতুবন্ধনের কাজ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park