
মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জ -১ নবীগঞ্জ (বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে হাজার খানেক নেতা কর্মী সহ তারুণ্যের সমাবেশ ঢাকায় যোগদান করেন। জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের কয়েকটি বিভাগের নেতা কর্মীরা ঢাকায় নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যলয়ে সামনে এক বিশাল জনসভায় উপস্থিত হয়!! এতে প্রদান অতীত হিসেবে ভার্চ্যুয়ালী ভাবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার বিএনপির একমাত্র কান্ডারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১নবীগঞ্জ (বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির হাজার খানেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সুত্রে জানা যায়, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,কৃষকদল, সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ভারচুয়ালী প্রদান অতিথির বক্তব্যকালে জনাব তারেক রহমান বলেন দিল্লী নয়,পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ, এছাড়া দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সবাইর ঐক্য খুব জরুরি বিশেষ করে আমরা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ যেনো না রাখি সবাই কাদে কাদ মিলিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে, আগামীর দেশ হবে সবাইর এবং ত্যাগি দলের দুর্দিনে যারা দলের হাল ধরছে তারাই মুল্যয়ান পাবে আগামীতে, আরকেটা বিষয় খেয়াল রাখবেন দলে যেনো কোন নব্য আওয়ামিলীগ প্রবেশ না করতে পারে,ও নিজ নিজ এলাকার ভোটাদের কাছে যান, তাদের দু:খ কষ্ট ভাগ করেন, তাদের সুবিধা অসুবিধা গুলো বুঝুন আগামী নির্বাচন কিন্তু এত সহজ নয়, তাই ঐক্যর কোনো বিকল্প নেই নিজেদের মধ্যে।