নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমসহ নিয়মিত মামলার পলাতক আসামী সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৫ মার্চ) শনিবার দিন রাত বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার মামলা নং-১৩, ধারা- ৭ ; ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ভিকটিম নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের মৃত মর্তুজা আলীর কন্যা সন্তান লিমা আক্তার (১৯)। ও পলাতক আসামী হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের কাউছার আলীর পুত্র সৈয়দ সজীব আলী (১৯) কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর সার্বিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগীতায় এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এএসআই সুব্রত কুমার দাশসহ সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় দিন রাত অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর এলাকা থেকে সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।