মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রায়হান মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে শহরের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানাধীন রাজাবাদ সাকিনস্থ থেকে রায়হান মিয়াকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন মামলা নং-১৫২০/২০১৮, ধারা-৭/৯(১), ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর সি আর মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের কাঁচা মিয়ার পুত্র রায়হান মিয়া (২৯), কে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এস আই মো: সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী রায়হান মিয়াকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।