মোঃ সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রেবিট একশন (র্যাব ০৯) ও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র সফর মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে র্যাবিট একশন (র্যাব ০৯) ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী সফর মিয়া ৬দিন যাবৎ পলাতক ছিলো পুলিশ র্যাব বিভিন্ন যায়গায় অভিযান চালায়, তন্ন তন্ন করে খোজতে থাকে তাকে। তার বিরুদ্ধে গত ৬ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমল আইনে মামলা হয়,সে দীর্ঘদিন পলাতক ছিলো, গতকাল রাত ৮টার দিকে আউশকান্দি মোড় এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষক সফর মিয়া গ্রেফতার হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগী তার পরিবার ও এলাকায়বাসী! এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো কামাল হোসেন (পিপিএম) বলেন, আমাদের ফোর্স সবসময় অপরাধীদের সন্ধানে ছায়ার মত হুত পেতে আছে, অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না, এমনো অভিযান সবসময় অব্যাহত থাকবে ও ধর্ষণ মামলার আসামী চান মিয়া যথাযথ পুলিশ প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।