
নবীগঞ্জে অপারেশন ডেভিড হান্ট: অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ওয়ার্ড আওয়ামিলীগ নেতা গ্রেফতার হওয়ার পর অনেকে আনন্দ উল্লাস পাশাপাশি নবীগঞ্জ উপজেলা জুড়ে আওয়ামিলীগ অসংখ্য নেতা কর্মীরা ঘুরে বেড়াচ্ছে তাদের কে ও আইনের আওতায় আনা দাবী সহ বাকি সব ডেবিলদের দ্রুততম গ্রেফতারের দাবী জানান সাধারণ মানুষ
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৬ মে) মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা (নদীর উত্তরপাড় গ্রামের মৃত আব্দুর রকিব চোধুরীর পুত্র নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই অনিক পাল এর নেতৃত্বে একদল পুলিশ অপারেশন ডেভিড হান্ট: অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ঘোলডুবা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।