মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নবীগঞ্জ পৌর যুব সমাজ ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লন্ডন প্রবাসী মিনাল আহমেদ চৌধুরী পরিদর্শন করেন। শনিবার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নবীগঞ্জ পৌর যুব সমাজ ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লন্ডন প্রবাসী মিনাল আহমেদ চৌধুরীর নির্দেশে নবীগঞ্জ উপজেলা নবীগঞ্জ পৌর যুব সমাজ ক্লাব এর সকল নেতৃবৃন্দ উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ-র আখরা, শিবপাশা পূজা মন্ডপ, গয়াহরি পূজা মন্ডপ, লোকনাথ মন্দির সহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মিনাল আহমেদ চৌধুরী বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেজন্য নবীগঞ্জ পৌর যুব সমাজ ক্লাব এর পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসি বিএনপি নেতা ও নবীগঞ্জ পৌর যুব সমাজ ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আলী আহমেদ বেলাল প্রমুখ। এছাড়াও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।