1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে মারধর: অভিযুক্ত ছাত্রদল নেতার পদ স্থগিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে মারধর: অভিযুক্ত ছাত্রদল নেতার পদ স্থগিত ।

মোঃ সালাউদ্দীন - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ সালাউদ্দীন – দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার নির্ধারিত রোগীর ভর্তি ফি ১০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ উঠেছে জুয়েল খন্দকার নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বুধবার (২৭ মে) মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুয়েল খন্দকার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে আনোয়ারা বেগম (৬২) নামে এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন। এ সময় ভর্তি ফি নিয়ে হাসপাতালের ওয়ার্ড বয় রশিদুল ইসলামের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত ছাত্রদল নেতা জুয়েল খন্দকার এসে ওয়ার্ড বয়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় দায়িত্বরত চিকিৎসক ও উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। পরে অভিযুক্তের পক্ষের কয়েকজন এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ওয়ার্ড বয় রশিদুল ইসলাম জানান, রাতে আনোয়ারা বেগম নামে এক রোগীকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন। পরে সরকার নির্ধারিত ভর্তি ফি বাবদ ১০ টাকা চাইলে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে তারা ৫০০ টাকার একটি নোট দিলেও তার কাছে ভাঙতি টাকা ছিল না। এ সময় জুয়েল খন্দকার এসে নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে গালাগালি করেন এবং তাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। রোগী সম্পর্কে জুয়েলের দাদী হন।

অভিযুক্ত জুয়েল খন্দকার বলেন, পারস্পরিক ভুল বুঝাবুঝি ছিল। ঘটনা শুনে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক সুমন ভাই রাতেই হাসপাতালে এসে বিষয়টি মিটমাট করে দেন।

এই বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ বলেন, গতকাল আনোয়ারা বেগম রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। এই সময় আগে থেকে জরুরী বিভাগে আরও তিনজন রোগী থাকলেও তাকেই চিকিৎসা প্রদান করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় রংপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর আত্মীয়রা আগ্রহ না দেখায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জরুরী বিভাগের বাইরে হঠাৎ করেই চিল্লাপাল্লা শুনে বের হই। পরে বিষয়টি জানার পর উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে গতকালের ঘটনা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে তথ্য মিললেও সেটি এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে আবাসিক চিকিৎসক ডা. আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ বলেন, ইউএইচএফপিও স্যারের রুমে সিসি ক্যামেরার ফুটেজ দেখার ব্যবস্থা থাকলেও ঈদের ছুটির কারণে অফিস সহকারীর নিকট রুমের চাবি থাকায় এই মুহূর্তে ফুটেজ দেখা সম্ভব হচ্ছে না।

দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা  ডা. আফরোজা রিনা বলেন, সকালে ঘটনাটি ডাক্তার নোমান আমাকে জানিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট হওয়ার কথা বলায় আমি আর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেইনি।

অফিস রুমের চাবি অফিস সহকারী সাথে নিয়ে যেতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি যেহেতু অতিরিক্ত দায়িত্বে আছি তাই সেখানকার কার্যক্রম পরিচালনার জন্য ডাক্তার নোমনাকে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করে দিয়েছি। তিনিই এই বিষয়ে ভালো বলতে পারবেন।

দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, এই ঘটনায় রাতেই দুই পক্ষের সাথে কথা হয়েছে। রোগীর স্বজনরা ভুক্তভোগী ওয়ার্ড বয়ের নিকট দুঃখ প্রকাশ করেছেন। আমরাও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে জুয়েলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park