1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ।

মো: সালাউদ্দীন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

মো: সালাউদ্দীন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাতে মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নর ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মো. হানিফ; নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মো. মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাউলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মো. রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতেন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪); পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মো. মামুনুর রশিদ; বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব; এবং ডোমার উপজেলার শব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মো. জহিরুল।

এদিকে, নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাহমিনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park