
মোঃ সালাউদ্দীন - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘সত্যের পথে অর্ধশত পেরিয়ে’ স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রেস ক্লাবে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করতোয়ার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সজীব উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবীর রাজু ও সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাতুল মোস্তাকিম, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাবের দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক হাসান রায়হান, তাসনিম আলম, নয়ন রহমান ও ফটো সাংবাদিক রাশিনুর রহমান।
আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার মান বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।