1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৬

মো: সালাউদ্দীন -  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মো: সালাউদ্দীন –  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন ইসলাম দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নূরুরবাজার শিকদারপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় মল্লিকাদহ মনিরপাড়া দারুল উলুম সাত্তারিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল।

আহতরা হলেন একই এলাকার জুলেখা বেগম (৪০), সাজেদা বেগম (৩৫), শিশু সুজাব আলী (১০) ও আরাফাত (৫), ইজিবাইক চালক তারা মিয়া (৪৫) এবং নিহত আলামিনের মা আছমা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন তার মা ও আত্মীয়দের সঙ্গে পাশ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে দেবীগঞ্জ পৌরসভার পায়রা চত্বর এলাকায় পৌঁছালে সোনাহার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ইজিবাইক চালকসহ সাত জন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে রেফার্ড করা হয় এবং বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাতজনকে আনা হয়। এর মধ্যে আলামিন নামে এক শিশু মারা যায়। বাকি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে রেফার্ড করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মালিক বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক্টর ও ইজিবাইক দুটিই পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park