1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জের টানা অভিযানে নড়ে চড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা, ১১ দিনে ২৩ জনের জেল । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেবীগঞ্জের টানা অভিযানে নড়ে চড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা, ১১ দিনে ২৩ জনের জেল ।

মো: সালাউদ্দীন-  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত


মো: সালাউদ্দীন-  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছিল। তবে সম্প্রতি প্রশাসনের কঠোর অবস্থানে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে টানা অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

গত ১১ দিনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মালিকের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে ২৩ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দেবীগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৫ মার্চ দন্ডপাল ইউনিয়নে একজন, ২৮ মার্চ দেবীগঞ্জ পৌর এলাকায় একজন এবং ২৯ মার্চ পৃথক অভিযানে আরও তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। একইদিনে পৌরসভার নতুন বন্দর এলাকা ও পামুলী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের ধারাবাহিকতায় ৩০ মার্চ পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ১ এপ্রিল আরও একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ৪ এপ্রিল চিলাহাটি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ গত ৪ এপ্রিল দেবীগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয় এবং চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসনের এই ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও সচেতন মহলের মতে, প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দেবীগঞ্জে মাদকের উপদ্রব অনেকাংশে কমে আসবে।

স্থানীয় গণমাধ্যম কর্মী নাজমুস সাকিব মুন বলেন, দীর্ঘদিনের স্থবিরতার পর মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই উদ্যোগে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। অভিযানটি ধারাবাহিকভাবে চললে সুফল পাওয়া যাবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মালিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে পুলিশ এবং প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গত ১১ দিনে ২৩ জন মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সামনে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park