মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়। ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়ে মুখরিত এ সাদামাটির পাহাড় । আবহাওয়া অনুকূলে থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঈদের দিন থেকেই আসতে শুরু করেছে পর্যটকরা। পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে এ সাদামাটির পাহাড় পর্যটকদের ভিড় ছিলো দেখার মতো।

ঈদের ৫ম দিন শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটাতে সাদা মাটির পাহাড়ে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সেরা মুহূর্তকে স্মরণীয় করতে কেউ সেলফীবন্দী হচ্ছেন৷ সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। এখানে রয়েছে নীল পানির লেক।
সাদামাটির পাহাড় দেখতে এসে পর্যটকরা খুবই আনন্দিত। গাজীপুরের ব্যবসায়ী মামুনুর রশিদ সাহেব বলেন এই সাদামাটির পাহাড় সৌন্দর্য ও লীলাভূমি খুবই মন মুগ্ধকর।
নিরাপত্তা বাহিনী সর্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে বলে জানিয়েছে।