1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তুলে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

দুর্গাপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তুলে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লীজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সাফল্য কোনো গন্তব্য নয়, বরং এটি নতুন দায়িত্বের সূচনা। সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাদের অবদান অনন্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park