দুর্গাপুরে উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্গাপুর দীনি আলিম মাদ্রাসার হল রুমে জামায়াতের পক্ষ থেকে ঈদে পূর্ণমিলনী অনুষ্ঠান হয়, উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব এর সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন এম এ আব্দুল মতিন সাহেব। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল হাসেম সাহেব আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামির কলমাকান্দা উপজেলা শাখা এবং দুর্গাপুর কলমাকান্দার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। বিশেষ মেহমান ছিলেন গাজীপুর শাখার ইসলামী ব্যাংকের ম্যানেজার মামুনুর রশিদ সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এস এম আল আমিন নেত্রকোনা জেলা অফিস সেক্রেটারি, সাবেক শিবির সভাপতি নেত্রকোনা জেলা। আরো উপস্থিত ছিলেন পৌরসভার সভাপতি হাবিবুর রহমান হাওলাদার। দুর্গাপুর উপজেলার সেক্রেটারি কুতুব উদ্দিন এর সঞ্চালনায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বলেন সৎ রাজনীতি করতে হলে সৎ ব্যক্তির প্রয়োজন আর এই সৎ ব্যক্তির দ্বারাই দেশ উন্নত করা সম্ভব তাই দুর্গাপুর কলমাকান্দার জনগণের স্বাধীনতার পর থেকেই অবহেলিত জায়গায় রাস্তাঘাটের কোন উন্নতি হয় নাই শুধু সৎ ব্যক্তির অভাবে তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করব সৎ ব্যক্তি দাঁড়াই তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য গড়ে তুলে সৎ ব্যক্তির দ্বারাই দেশকে উন্নত শীল রাষ্ট্র হিসেবে পরিণত করি। সর্বশেষ কথা হল "আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই"।