
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা শাখার আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা নাসিমুল হক আল-আমিন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের (২০২৭-২০২৮ সেশন) জন্য তাকে উপজেলা আমীরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মাওলানা নাসিমুল হক আল-আমিনের আমীর নির্বাচিত হওয়ার খবরে দুর্গাপুর উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর উপজেলাবাসী সবসময়ই সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করে। ক্লিন ইমেজ ও সজ্জন ব্যক্তি হিসেবে মাওলানা নাসিমুল হক আল-আমিন এলাকার সবার কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য।
এদিকে, নবনির্বাচিত আমীরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেছেন, যেন তিনি যথাযথ আমানতদারিতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।