1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়নে উন্নয়ন ও জনতার অধিকার আদায়ে চেয়ারম্যান পদপ্রার্থী নোমান আহমদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়নে উন্নয়ন ও জনতার অধিকার আদায়ে চেয়ারম্যান পদপ্রার্থী নোমান আহমদ।

মোঃ তরিকুল ইসলাম ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২২০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচনের আবাস মেলতেই নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নোমান আহমদ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় নোমান আহমদ বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ব্যারিস্টার কায়সার কামালের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সম্প্রতি ৩ নং চন্ডিগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন নোমান আহমদ।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতিতে নোমান আহমেদ দলীয় কর্মীদের পাশে থেকেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে।

নোমান আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে চন্ডিগড় ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে চন্ডিগড় ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই।”

তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থীতা ও রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নোমান আহমেদ গণসংযোগ ও জনসম্পৃক্ততা চন্ডিগড় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park