মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং সিপিবি গুজিরকোনা শাখার আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ হাটসভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
এ সময় আরও বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানোর দাবি জানান।
কমরেড দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।