
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
দুবাইয়ের সারজায় রুমমেটের রড়ের আঘাতে নিহত মহেশখালীর আরিফ উল্লাহ (২৬) এর লাশ দেশে এসে পৌঁছেছে।
আরিফ উল্লাহ দীর্ঘদিন দুবাইয়ের আল কাশেমী হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আরিফ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের মো. জাকারিয়ার সন্তান।
২৪ জুন (মঙ্গলবার) দুপুর ১২টায় ঢাকা এয়ারপোর্ট থেকে মহেশখালীর উদ্দেশে লাশবাহী গাড়ি রওনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।