
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় পুলিশের অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) সুনামগঞ্জের পুলিশ সুপারের
নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কানন কুমার দাসসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দিরাই থানাধীন ৪ নম্বর চরনারচর ইউনিয়নের পেরুয়া সাকিনস্থ এলংজুরি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় জনতা প্রথমে ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত আলামতসহ মোট ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— বাবুল চন্দ্র দাস (৬০), পিতা-মৃত কালা কৃষ্ণ দাস এবং গোপেশ দাস (৫০), পিতা-মৃত উপেন দাস। তারা উভয়েই দিরাই থানার শ্যামারচর বাঘহাটি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-৫, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১৭০।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।