
সোহাগ হোসেন,সদর উপজেলা, সাতক্ষীরা
সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দামারপোতা সমাজকল্যাণ পরিষদ-এর ২০২৬–২০২৯ সেশনের ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সমাজসেবা, মানবিক সহায়তা, জনসচেতনতা ও গ্রাম উন্নয়নে দীর্ঘ ১৪ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনটি। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, যুব ও ক্রীড়া, কৃষি, শ্রমিক ও ছাত্রকল্যাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দামারপোতা সমাজকল্যাণ পরিষদ।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সময়োপযোগী করার লক্ষ্যে গত সেশনের কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্তক্রমে গত ২৬ আগস্ট ২০২৬ ইং কার্যনির্বাহী প্রথম সভায় সকল সদস্যদের মাঝে কমিটির এই তালিকা প্রকাশ করা হয়। মোঃ সাব্বির হোসেনকে সভাপতি এবং হাফেজ মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি তরুণ ও সমাজসেবায় আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
📋 নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা:
সভাপতি: মোঃ মাসুম বিল্লাহ সাব্বির সিনিয়র সহ-সভাপতি: প্রভাষক বায়েজিদ বোস্তামী
সিনিয়র সহ-সভাপতি: ডা. পারভেজ আনোয়ার (এমবিবিএস)
সিনিয়র সহ-সভাপতি: মোঃ আবু তাহের বাবু
সহ-সভাপতি: মোঃ হাফিজুল ইসলাম (মজলিস)
সাধারণ সম্পাদক: হাফেজ মাহমুদুল হাসান
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মহিদুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইসমাঈল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম কারিকর
সাংগঠনিক সম্পাদক: মোঃ আদনান বর্ষন
অর্থ সম্পাদক: মোঃ জিয়ারুল ইসলাম
সহ-অর্থ সম্পাদক: মোঃ জাহারুল ইসলাম
সমাজসেবা সম্পাদক: মোঃ সাইফুর রহমান
আইন ও সালিসি বিষয়ক সম্পাদক: তৌহিদুজ্জামান (তৌহিদ আমিন)
সহ-আইন ও সালিসি বিষয়ক সম্পাদক: মোঃ নাজিবুল বাশার (এলএলবি, অনার্স)
অফিস ও পাঠাগার সম্পাদক: গোলাম মোস্তফা
আন্তর্জাতিক যোগাযোগ ও বিদেশ বিষয়ক সম্পাদক: মোঃ শাহাদাৎ হোসেন চঞ্চল
মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: মোঃ মুরাদুজ্জামান লাভলু
শিক্ষা ও গবেষণা সম্পাদক: সাইদুর রহমান বুলবুল
হেলথ ও ব্লাড সোসাইটি সম্পাদক: মোঃ আহসানউল্লাহ
প্রচার ও মিডিয়া সম্পাদক: মোঃ আজাদ হোসেন
মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ নার্গিস পারভীন
কৃষি ও পরিবেশ সম্পাদক: মোঃ শাহিনুর রহমান
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ সাগর হোসেন
প্রবাসী কল্যাণ সম্পাদক: মোঃ হাবিবুল্লাহ (ইটালি প্রবাসী)
ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মোঃ আমানুল্লাহ
যুব ও ক্রীড়া সম্পাদক: মোঃ আব্দুস ছালাম
সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শামিম হোসেন গাইন
শ্রমিক কল্যাণ সম্পাদক: মোঃ জিয়ারুল হক জিয়া
সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক: মোঃ আতিকুর রহমান
ছাত্রকল্যাণ সম্পাদক: মোঃ খায়রুল বাশার
সহ-ছাত্রকল্যাণ সম্পাদক: মোঃ রুবেল হোসেন
প্রবাসী কল্যাণ ও কার্যনির্বাহী সদস্য:
মোঃ রমজান আলী বাবু
মোঃ মনিরুল ইসলাম
মোঃ রেজাউল হক লাকি
মোঃ নাজমুল হোসেন
কার্যনির্বাহী সদস্য:
মোঃ আতিকুজ্জামান রুবেল
মোঃ মেহেদি হাসান রাজু
মোঃ রবিউল ইসলাম
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি দামারপোতা গ্রামের মানুষের কল্যাণে চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার উদ্যোগ নেবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, যুব ও ক্রীড়া, কৃষি উন্নয়ন, শ্রমিক ও ছাত্রকল্যাণ, প্রবাসী কল্যাণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত দামারপোতার সন্তান, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে বৃহত্তর পরিসরে দামারপোতা গ্রামের সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করার পরিকল্পনাও রয়েছে।
দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুজ্জামান মিঠুন এবং সাবেক সভাপতি ও পরিচালক মোঃ জাহিদুল হাসান নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দামারপোতা সমাজকল্যাণ পরিষদ আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনকল্যাণমুখী সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হবে।