
মো:সজিব হোসেন, স্টাফ রিপোর্টার পাবনা:
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা -৫ আসনের মননীত এমপি পার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে আগাম নির্বাচনি প্রচারণার হিসাবে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামিল হোসেন মুরসালিন।
৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় দাপুনিয়া ইউনিয়ন,আটমাইল,ব্যাজপাড়া,সাতমাইল,দরিকামালপুর, জুতাদমসহ বিভিন্ন এলাকায় তিনি জনগণের কাছে ধানের শীষের ভোট পার্থনা করেন এবং নির্বাচনি লিফটে বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালিন সময় জনগণ বলেন শিমুল বিশ্বাস একজন ভালো মানুষ এমপি না থাকা অবস্থায় পাবনার অনেক উন্নয়ন ও সেবা মূলক কাজ করেছেন। তিনি এমপি হলে তাকে মন্ত্রী করা হবে এবং পাবনাসহ সারা দেশে তিনি উন্নয়ন করবে আমরা আসা করি।
লিফটে বিতরণ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন মুরসালিন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং ধানের শীষের এমপি পার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের আহবান করেন।