
দাদপুর মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
পাবনার,ঈশ্বরদী উপজেলার, দাশুরিয় ইউনিয়ন,দাদপুর এলাকায় গোয়াল ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ইফতারি শেষে নামাজের সময় দেখতে পান দাও দাও করে করে আগুন জ্বলছে তারপরে এলাকাবাসীর চেষ্টা করে আগুন নেভানোর তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে কল দেই। পরে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ দুইটা ঘর এবং দুইটা গরু পুরে যায় এবং আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।