1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদকের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদকের মতবিনিময়

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত  দহগ্রাম ইউনিয়ন নিয়ে  বর্তমান উদ্ভুত পরিস্থিতি,  বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শুক্রবার ৩১ (জানুয়ারী) সকাল ১১টায় দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা প্রেসক্লাব পাটগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  

এ সময় উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ। 

  উক্ত মতবিনিময় সভায় রেজা বলেন দহগ্রাম ভারত বেষ্টিত সেখানে যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দশ ফিটের রাস্তা।  তারপরও আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে ভারত সেখানে জিরো লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেই বেড়ায় ঝুলিয়ে রেখেছে মদের বোতল।  এখন আবার বিজিবির বাধা উপেক্ষা করে সেই কাটা তারে বাধছে বাঁশের বাতা।  বিএসএফ এর এসব উস্কানিমূলক তৎপরতা শীঘ্রই বন্ধ করা প্রয়োজন।  

এছাড়াও তিস্তা নদীর উজানে ভারতের গজলডোবায় স্পার্ক নির্মাণ করায় তিস্তার পানি  প্রবাহ পথে বাধা সৃষ্টি হওয়ায়  নদী ভাঙন বাড়ছে  আর বর্ষায় প্রতি বছর বন্যার কবলে পড়ছে  দহগ্রামের মানুষ।   

দহগ্রাম সীমান্তের এ সকল সমস্যার কথা যাতে আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক সেখানে দহগ্রামবাসীর সকল সমস্যার কথা তুলে ধরতে বিজিবির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের  সাথে দহগ্রামবাসীর মতবিনিময় করা প্রয়োজন বলে দহগ্রামবাসী মনে করে। দিল্লির ওই বৈঠকে দহগ্রামের  মৌলিক সমস্যা গুলো যাতে তুলে ধরা যায় সে বিষয়ে রেজা তার মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park