মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৪ নং বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান (রাজু মাস্টার) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে ৪ নং বিরিশিরি ইউনিয়নের সর্বস্তরের মানুষ মজিবুর রহমান রাজু মাস্টারকে ভালোবাসেন এবং তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
সভায় মজিবুর রহমান রাজু মাস্টার উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, "আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আপনাদের ভালোবাসা ও ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ৪ নং বিরিশিরি ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"
এ সময় তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলে তার প্রতি পূর্ণ সমর্থন জানান