1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তৃনমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ, খয়রাসোলে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তৃনমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পঠিত


সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:
– মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের গেটের সামনে অবস্থান প্রদর্শন পালন করা হয়।আর জি করের তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও ন্যয় বিচারের দাবিতে আন্দোলনে উত্তপ্ত ।মিছিল,মিটিং,পথসভা,অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে রাত দখল ইত্যাদি কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনগুলো।অনুরূপ উক্ত ঘটনার দ্রুত বিচার,সর্বোচ্চ শাস্তি,ধর্ষন ও খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে শুক্রবার ৩০শে আগষ্ট খয়রাশোল ব্লক তৃনমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফে লোকপুর থানার খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের কলেজ গেটে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে। বিরোধী দলগুলি যেভাবে ঘোলা জলে মাছ ধরতে মিছিল থেকে শুরু করে কর্মনাশা বাংলা বন্ধ ডেকে রাজ্যকে অশান্ত করতে চাইছে বলে তীব্র প্রতিবাদ করেন স্লোগানের মাধ্যমে। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন খয়রাশোল ব্লক ছাত্র নেতা সেখ জন সহ মহাবিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা।অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাড়ান স্থানীয় মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগন। অনুরূপ জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজ সহ অন্যান্য কলেজেও কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। উল্লেখ্য আগামীকাল শনিবার রয়েছে ব্লকের সামনে অবস্থান কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park