1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তৃনমূল কংগ্রেসে যোগদান বিজেপির পঞ্চায়েত সমিতির এক সদস্য সহ ১১৫ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

তৃনমূল কংগ্রেসে যোগদান বিজেপির পঞ্চায়েত সমিতির এক সদস্য সহ ১১৫ জন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত

 

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-

পঞ্চায়েত নির্বাচনের বছর ঘুরতেই যে সমস্ত প্রার্থীরা বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন তাদের অনেকাংশই তৃণমূলের পতাকাতলে হাজির হচ্ছেন। সেরূপ সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা পঞ্চায়েত এলাকার বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত এক প্রতিনিধি রবিবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। দলীয় সূত্রে জানা যায় যে,সিউড়ি ১নং ব্লকের কড়িধ্যা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য রাজিব চ্যাটার্জী ১১৫ জন বিজেপি সমর্থকদের নিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য বিজেপি ছেড়ে আসা রাজিব চ্যাটার্জী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হতেই মূলত তৃনমূল কংগ্রেসে যোগদান। এদিন এক অনুষ্ঠানে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিজেপি ছেড়ে আসা লোকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন।উল্লেখ্য জেলার বুকে যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল এবং বিজেপির দখলে গিয়েছিল তারমধ্যে করিধ্যা পঞ্চায়েত একটি। বিশেষ উল্লেখযোগ্য যে জেলার বুকে প্রথম বিজেপির পঞ্চায়েত ভাঙন শুরু হয় এই করিধ্যা পঞ্চায়েত থেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park