হাবিব আমজাদ, নওগাঁ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় নওগাঁয় তুলসীগঙ্গা নদীর প্রাণ ফেরাতে পরিষ্কার অভিযান শুরু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া দেড় কিলোমিটার তুলসীগঙ্গা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এতে হাতল, দা ও কাস্তে হাতে নিয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও অংশ নেয় শহরের ৭-৮টি সংগঠনের আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী।
এর আগে সকাল সাড়ে ৯টায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সেখানে আলোচনা সভা হয়। সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান বক্তব্য রাখেন।