
সঞ্জয় চন্দ্র দাস
তিতাস,(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার এক জননী ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে যমজ তিন সন্তান জন্ম দিয়েছে। তার নাম সেতু আক্তার।ওই গৃহবধূ তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের প্রবাসী সাখারউদ্দিনের স্ত্রী।
সোমবার রাত সারে ১২ টায় ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে সিজারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়।
মা ও তিন সন্তান সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।একসঙ্গে তিন সন্তানের জন্মে আনন্দের জোয়ার বইছে উভয় পরিবার ও পাড়া প্রতিবেশীর মাঝে।
খবর নিয়ে যানা যায় তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মৃত্যু বজলুল রহমান ভূইয়ার ছোট কন্যা সেতু আক্তারের সাথে ২০২৩ সালে একই উপজেলার উলুকান্দি গ্রামের রাজমিয়ার পুত্র মালোশিয়া প্রবাসী সাখার উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
জননীর চাচাতো ভাই সাইফুল ইসলাম রিপন জানান, আমাদের চাচতো জেঠাতো বোন ভাই-বোনদের মাঝে সেতু সবার ছোট।তার যমজ ২টা বাচ্চা হবে তা শুনে আনন্দে সাথে ভয়ও কাজ করতো পরিবারের পক্ষ থেকে সেবা চিকিৎসার কোন ত্রুটি ছিল না। আলহামদুলিল্লাহ তিনজন যমজ বাচ্চা হয়েছে শুনে আমরা সবাই আনন্দিত। সেতু ও তার বাচ্চারা সবাই সুস্থ আছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।