
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে তাজকিয়া সংগঠন উপজেলা শাখার উদ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে।
গতকাল বেঙ্গুরা কি বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া বোয়ালখালী উপজেলা শাখার ব্যবস্হাপনায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বৃক্ষ রোপণ কর্মসূচি আহবায়ক জিয়াউল হাসান খান সাফিন"র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, রাকিব হাসান এমন ও সিরাজুল ইসলাম রাহিদের যৌত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রিমানুল ইসলাম রিমন,প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় পরিষদের ক্রীড়া সম্পাদক ইয়াসিন মোহাম্মদ আসিফ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজকিয়া বোয়ালখালী উপজেলার সাবেক আহবায়ক এনামূল হক সজিব
মেম্বার, সাবেক সভাপতি এমন উদ্দিন শয়ন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তাজকিয়া বোয়ালখালী উপজেলা শাখার কর্মকর্তা সদস্যবৃন্দ,এবং শুভাকাঙ্ক্ষীগন।