1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকা বরিশাল মহাসড়কে বাস -মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ। নিহত- ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঢাকা বরিশাল মহাসড়কে বাস -মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ। নিহত- ২

বরিশাল প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বরিশাল প্রতিনিধি ।
ঢাকা বরিশাল মহাসড়কের মাহিলারা নামক স্থানে যমুনা পরিবহনের ধাক্কায় মাহেন্দ্র গাড়ির আনুমানিক ২ জন নিহত ও গুরতর আহত হয়েছে অন্তত ৭ জন, ঘাতক গাড়িটিকে গৌরনদী বাসস্টেশনে ড্রাইভার সহ আটক করেছে স্থানীয় জনতা।
যাত্রীবাহি পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় গুরুত্বর আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরিতদিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানিয়েছেন, নিহত পরিবহন যাত্রী সুমি আক্তার (৩০) ও তার শিশু ছেলে আজমাইনের (৪) লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি আহত মাহিন্দ্রার যাত্রীদের উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনার পর পরই দূর্ঘটনাকবলিত দুটি যান আটক করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park