1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে দরিদ্র ২০০ পরিবার পেল নগদ সহায়তা, শর্তে জোর সামাজিক উন্নয়নে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ২০০ পরিবার পেল নগদ সহায়তা, শর্তে জোর সামাজিক উন্নয়নে।

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আওতায় জেলার ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

উদ্যোগটির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, এই অর্থ পরিবারগুলোর আয়ের পথ সৃষ্টি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।
তবে সহায়তা প্রদানে কিছু সামাজিক শর্তও যুক্ত করা হয়েছে। উপকারভোগী পরিবারগুলোকে বাল্যবিবাহ থেকে বিরত থাকা, প্রাপ্ত অর্থ আয়বর্ধক খাতে বিনিয়োগ করা এবং শিশুদের নিয়মিত স্কুলে পাঠানো নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরও জানায়, একই কর্মসূচির ধারাবাহিকতায় ইতোমধ্যে জেলার ৮০০ পরিবারের মধ্যে মোট ৮০ লাখ টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম কেবল আর্থিক সহায়তা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচি শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park