
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এইচএসসি (ভোকেশনাল) একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান।
নবীনবরণ অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা কারিগরি শিক্ষার গুরুত্ব, শিক্ষাজীবনে নিয়ম-শৃঙ্খলা, দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (বাংলা) মো. নুরুল আহসান রাসেল, ইন্সট্রাক্টর (রসায়ন) জামশেদ হোসাইন, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস) মনির উদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) জাহিদুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং) আবদুল্লাহ আল মাসুদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা।
অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে তোমাদের আন্তরিক স্বাগতম ও অভিনন্দন। আজ থেকে তোমরা এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের শিক্ষাজীবন সুন্দর ও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা,তিনি বলেন, কারিগরি শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার অন্যতম পথ। তাই শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগী অধ্যয়ন ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান
তিনি আরও বলেন, “সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিকতা ও পরিশ্রম সফলতার ভিত্তি। নিজেদের দক্ষ ও যোগ্য করে তুলতে পারলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তোমাদের শিক্ষা, দক্ষতা ও ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করবে। অধ্যক্ষ শিক্ষার্থীদের শিক্ষকদের সম্মান করা, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা এবং নিজেদের মেধা-প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান।তিনি বলেন, তোমরাই আগামী দিনের দক্ষ জনশক্তি। তোমরাই গড়ে তুলবে পরিবার, সমাজ ও দেশ। তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানোর মধ্য দিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের সফলতা, দক্ষতা অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।