1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিকক গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিকক গ্রেপ্তার

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের সদস্য এবং তারা সীমান্ত পেরিয়ে ইয়াবার বড় চালানটি বাংলাদেশে নিয়ে এসেছিল।

১১ জুন (বৃহস্পতিবার) দুপুরে র‌্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে নজরদারি বাড়ানো হয়। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মো. কবির হোসেনের জমিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবার চালান নিয়ে দেশে প্রবেশকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে মিয়ানমারের দুই নাগরিককে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এই দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তার ভাষ্য, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্রগুলো নিয়মিত ইয়াবা বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এসব মাদক পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যা তরুণ সমাজকে বিপথগামী করার পাশাপাশি নানা অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ কারণে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park