শাহিন আলম টেকনাফ :
কক্সবাজারে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র একটি বিশেষ দল মাদক লেনদেনের গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নাজির পাড়া একটি বাড়ি ও তার আশপাশ ঘিরে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে স্থানীয় মোঃ ইদ্রিস আলীর বাড়ির উঠোনের কোণায় থাকা কাঁঠাল গাছের শিকড়ের নিচে মাটি খুঁড়ে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানান প্রাথমিক ধারণা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা ইয়াবা লুকিয়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং জনপদের সুরক্ষার প্রশ্নে কোন আপস নয়। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।