টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দুইটি বিশেষ অভিযানে বাংলা মদসহ চারজন মাদক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন ১৪ অক্টোবর (সোমবার) রাতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরীঘাট এলাকায়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে—শাপলাপুর থেকে শিশুপার্কগামী একটি অটোরিকশায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বাংলা মদ পাচার করছে। পরে টহলদল সন্দেহভাজন অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে অটোরিকশার সামনের ও পিছনের সিটের নিচে লুকানো ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়, তবে আরও দুই-তিনজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ, গ্রাম- মংখালি চাকমাপাড়া (ওয়ার্ড ৯), টেকনাফ, শফিকুল, পিতা- নুর আহম্মদ, গ্রাম- হ্নীলা (ওয়ার্ড ১), টেকনাফ।
অভিযানে উদ্ধারকৃত ২৪ লিটার বাংলা মদ।
অপরদিকে, আটক দুইজনের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবি। মেরিন ড্রাইভ সংলগ্ন তুলাতুলি ঘাট এলাকায় আরেকটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।
আটককৃতরা হলেন আক্তার হোসেন, পিতা- মোঃ কালু, গ্রাম- সাবরাং মন্ডলপাড়া (ওয়ার্ড ৪), টেকনাফ,মোঃ সোহেল, পিতা- আবুল হোসেন, গ্রাম- করাচিপাড়া (ওয়ার্ড ২), টেকনাফ।
অভিযানে উদ্ধারকৃত আলামত: ৪ লিটার বাংলা মদ।
বিজিবি জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন মাদক চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমাদের এই জিরো টলারেন্স অভিযান চলবে।