1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন।

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন লেগেছে। আগুনে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে এক জামায়াত নেতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদককারবারি ও পতিত স্বৈরাচারের দোসররা মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “আগে থেকে এই এলাকার কিছু অপরাধী হুমকি দিয়ে আসছিল। আমরা ধারনা করছি, তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিছু নাম এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আনার দাবি করছি।”

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “আইনশৃংখলা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।”

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি নজরদারি রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park