শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে বিশেষ তল্লাশী অভিযানে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া চেকপোস্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করে বিজিবি সদস্যরা। রাত ১৯২০ ঘটিকায় তল্লাশীর সময় এক ব্যক্তিকে যানবাহন থেকে আগে নেমে পাহাড়ি ঢালের পথ দিয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। ধৃত ব্যক্তির সঙ্গে থাকা আরেক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
আটক ব্যক্তি হলেন, মোঃ আতাউল্লাহ (২২),পিতা: সালেহ আহমেদ,দমদমিয়া ৯নং ওয়ার্ড,রঙ্গীখালী, থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
ঘটনা প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানব ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত মাদক ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।