1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী আটক।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সিকদার পাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়।আটক ব্যক্তি মোঃ রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’। তিনি টেকনাফের সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার ইয়াবাসহ তাকে আটক করেছিল পুলিশ।

জব্দকৃত অস্ত্র ও আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park