
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া রিপোর্টার শাহজাদপুর
উৎসবের শহর বগুড়ায় শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পর্দা উঠে সমবেত সংগীতের মধ্য দিয়ে।
বিনোদন সংবাদ অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের একঝাঁক শিল্পী। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’- যা দিয়ে শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। এ সময় মঞ্চে দেখা গেছে খুরশীদ আলম, রফিকুল আলম, অনিমা রায়, আতিয়া আনিসা, মেজবাহ বাপ্পী, রোমানা ইসলাম, সাব্বির রহমান, লুইপা, সাবরিনা সাবাসহ অনেক শিল্পীকে।জাতীয় খবর বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই মহাযজ্ঞে উপস্থিত আছেন চ্যানেল আই ও টিএমএসএস পরিবারের সদস্যরা। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ব্যাপক এই আয়োজনের সার্বিক দিক নিয়ে কথা বলেন। এসময় তিনি দেশের সব শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি টিএমএসএসকে এই আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানান।
ফরিদুর রেজা সাগর এসময় বলেন, আমরা সব সময় শিল্পীদের চ্যানেল আইয়ের পরিবারের অংশ মনে করি। এসময় তিনি একটি ঘোষণা দিয়ে বলেন,“প্রয়াত আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ডটি হারিয়ে যাচ্ছিল। আমরা তাদের খুঁজে বের করেছি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই আয়োজনের পর আবার তারা তাদের কার্যক্রম শুরু করবে।”
বিনোদন সংবাদ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংগীত হচ্ছে মানুষের সুকুমার বৃত্তিকে প্রবাহিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের যে কোনো অনুভূতি প্রকাশ করার এই একটি মাধ্যম, যা দিয়ে কোনো অপরাধের ভাষাকে বিনিময় করা যায় না। এটা একমাত্রই প্রকৃতি থেকে মানুষ তার মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো পেয়েছে, কেবলমাত্র তার বিনিময় করা যায় সংগীতের মাধ্যমে। এবং এই প্রবাহ যাদের মাধ্যমে প্রবাহিত হয়, তারা আমাদের জাতীর জন্য সম্পদ।
তিনি বলেন, চ্যানেল আই একমাত্র প্রতিষ্ঠান, যারা এই ক্ষেত্রের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে পেরেছেন। এবং সকলকে লাগাতারভাবে পৃষ্টপোষকতা করে চলছেন।