1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান ওই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের নাম ওয়াহেদুজ্জামান। তিনি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে ওয়াহেদুজ্জামান টাকার জন্য মা-বাবার উপর অত্যাচার করতেন। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মা ছেলের অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তার বাবা আব্দুস সামাদ একাই বাড়িতে ছিল। রাতে মাদকের টাকার জন্য ছেলে ওয়াহেদুজ্জামান বাবাকে চাপ দিতে থাকে।

টাকা দিতে অস্বীকার করলে তিনি শয়ন কক্ষে বাবা আব্দুস সামাদকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ভাই আব্দুর রশিদ বাদি হয়ে সখীপুর থানায় ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, মামলার কিছুদিন পরই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। রায়ের সময় আসামি ওয়াহেদুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী গোলাম মোস্তফা মিয়া। তিনি জানান, মামলার রায়ে তারা সন্তুষ্ট নন, উচ্চ আদালতে আপিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park