
বেবি চক্রবর্ত্তী :- আসন্ন ঝাড়খন্ড নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে জাতীয় নির্বাচন কমিশন। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড়। দীর্ঘদিন তিনি জাতীয় দলের দায়িত্ব সামলেছেন। এবার তাঁর কাঁধেই বড় দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন। এক সাংবাদিক সম্মেলনে কে রবিকুমার জানিয়েছেন " মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন। ভোট দানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন"। নির্বাচন সংক্রান্ত কাজ ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নির্বাচন কমিশন ভারতের এই প্রাক্তন অধিনায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই বিষয় বিশেষজ্ঞরা মনে করছেন যুবসমাজের কাছে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা ব্যাপক। যাতে নতুন প্রজন্ম ভোট দেবার জন্য আরো বেশি করে উৎসাহ পায় সেই কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম প্রস্তাব করেছেন। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নতুন কিছু নয় আগে ২০২৩ এ আর এক প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকারকে ন্যাশনাল আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। আবার পাঞ্জাবের নির্বাচনী অফিসারেরা স্টেট আইকন হিসাবে ক্রিকেটার শুভমান গিলকে বেছে নিয়েছিল।
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন আগামী ১৩ এবং ২০ শে নভেম্বর দুই দফায় হবে আর ২৩ শে নভেম্বর গণনা। প্রথম দফায় ৪৩ টি এবং প্রিয় দফায় ৩৮ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে।