1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- আসন্ন ঝাড়খন্ড নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে জাতীয় নির্বাচন কমিশন। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড়। দীর্ঘদিন তিনি জাতীয় দলের দায়িত্ব সামলেছেন। এবার তাঁর কাঁধেই বড় দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন। এক সাংবাদিক সম্মেলনে কে রবিকুমার জানিয়েছেন ” মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন। ভোট দানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন”। নির্বাচন সংক্রান্ত কাজ ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নির্বাচন কমিশন ভারতের এই প্রাক্তন অধিনায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই বিষয় বিশেষজ্ঞরা মনে করছেন যুবসমাজের কাছে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা ব্যাপক। যাতে নতুন প্রজন্ম ভোট দেবার জন্য আরো বেশি করে উৎসাহ পায় সেই কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম প্রস্তাব করেছেন। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নতুন কিছু নয় আগে ২০২৩ এ আর এক প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকারকে ন্যাশনাল আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। আবার পাঞ্জাবের নির্বাচনী অফিসারেরা স্টেট আইকন হিসাবে ক্রিকেটার শুভমান গিলকে বেছে নিয়েছিল।
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন আগামী ১৩ এবং ২০ শে নভেম্বর দুই দফায় হবে আর ২৩ শে নভেম্বর গণনা। প্রথম দফায় ৪৩ টি এবং প্রিয় দফায় ৩৮ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park