1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জ্বালানি সংকটে কালিগঞ্জে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জ্বালানি সংকটে কালিগঞ্জে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন

সাতক্ষীরার কালিগঞ্জে চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে সাংবাদিকদের পেশাগত কাজে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে জ্বালানির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ সময়মতো সংগ্রহ ও প্রচারে বিঘ্ন ঘটছে।
সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য চরম ভোগান্তি বিরাজ করছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদকর্মীরাও মোটরসাইকেল নিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেও অনেক সময় তেল পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, কিছু পাম্প কর্তৃপক্ষ সাংবাদিকদের জন্য কোনো বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দিতে অনাগ্রহ দেখাচ্ছে। এমনকি পেশাগত পরিচয়পত্র প্রদর্শনের পরও অনেক ক্ষেত্রে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন তারা।
এই পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ সংগ্রহ কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি ঘটনার খবর সংগ্রহে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না। তেলের অভাবে বিকল্প হিসেবে ভাড়ায় যানবাহন ব্যবহার করতে গিয়ে তিনগুণ পর্যন্ত বাড়তি খরচ গুনতে হচ্ছে, যা অনেক সাংবাদিকের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সাংবাদিক ইশারাত আলী বলেন, সাংবাদিকতা একটি জরুরি সেবা। যেকোনো ঘটনার সংবাদ সংগ্রহে দ্রুত উপস্থিতি জরুরি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা আমাদের পেশাগত দায়িত্ব পালনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। সাংবাদিকদের জন্য কোনো অগ্রাধিকার না থাকায় বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ব্যাহত হচ্ছে।তিনি দ্রুত সাংবাদিকদের জন্য আলাদা কোটা বা বিশেষ ব্যবস্থার দাবি জানান।
এদিকে কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল বলেন, সাংবাদিকদের কাজের প্রধান মাধ্যম মোটরসাইকেল। কিন্তু ৬-৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া বাস্তবসম্মত নয়। বিষয়টি আমরা প্রশাসনের বিভিন্ন বৈঠকে উপস্থাপন করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মঈনুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট একটি বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটের অংশ। তবে সাংবাদিকদের কাজের গুরুত্ব বিবেচনায় আমরা স্থানীয় পাম্প মালিকদের সঙ্গে আলোচনা করব। জরুরি সেবার আওতায় সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পেতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
সচেতন মহলের মতে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন চলাচল অত্যন্ত জরুরি। পাম্পগুলোতে তাদের জন্য ন্যূনতম অগ্রাধিকার না থাকলে তা সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকেই ক্ষুণ্ন করবে।
কালিগঞ্জে কর্মরত সাংবাদিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে প্রতিটি পাম্পে সীমিত আকারে হলেও সাংবাদিকদের জন্য আলাদা বুথ বা দ্রুত সেবা নিশ্চিত করা হোক। অন্যথায় মাঠপর্যায়ের সাংবাদিকতা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park