
মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বেলকুচিতে শনিবার (২৩ আগস্ট) প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিপি’র উপজেলা প্রতিনিধি মুসা হাশেমী অভিযোগ করেন, বহিষ্কারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে মুসা হাশেমী জানান, গতকাল একজন নৌবাহিনীর সদস্য গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাহিন সরকার ও তার পরিবারের সন্মানহানি করতে গুজব চালানো হচ্ছে। তারা দাবি করেছেন, মাহিন সরকারের বাড়িতে কোনো আইনশৃঙ্খলা বাহিনী যাননি এবং গ্রেফতারকৃত নৌসৈনিকের সাথে মাহিন সরকারের কোনো আত্মীয়তা নেই।
এনসিপি নেতা সংবাদ সম্মেলনে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি নেতা মনিরুজ্জামান (মনি), আলীম সরকার, হোসাইন আহম্মেদ, শফি আল মাশরাফি, গোলাম রাব্বি এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ।