
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খাঁনের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপস শীল,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাকিলা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, এডভোকেট শেরেনুর আলী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের আহবায়ক বাবু অশোক তালুকদার,সুনামগঞ্জে জুলাই যোদ্ধা আন্দোলন কমিটির সভাপতি হাফিজুল ইসলাম রাজু ও শান্তুু প্রমুখ। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রমাসক মোহাম্মদ মিনহাজুল রহমান বলেছেন,২০২৪ সালের ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছেন তারা দেশ ও জাতির পদপ্রদর্শক এবং জাতি তাদের সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। তিনি আগামী ২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সুনামগঞ্জবাসির প্রতি আহবান জানান।