1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামিন পেয়েই পুরনো দাপটে আবার অনুব্রত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জামিন পেয়েই পুরনো দাপটে আবার অনুব্রত

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দিল্লী:- জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত। সূত্রের খবর, তিহাড় থেকে বাইরে পা রাখার পরেই নিরাপত্তা চাই তাঁর। ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে দাবি এমনটাই। এদিকে দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ফলে, বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।এও শোনা যাচ্ছে তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম সভাপতি। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট-এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরে রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা চেষ্টা করা হচ্ছে।অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন প্রাপ্ত তার মেয়ে সুকন্যাও মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লির গোপন ঠিকানায় আছেন সুকন্যা। আদালতের নির্দেশে ১৮ মাস তিহার যাপনের সময় দিল্লির একাধিক নামে সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন অনুব্রত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park